ইংল্যান্ডে বকেয়া বিলের বোঝা ও জ্বালানি তেলের দামে উর্ধ্বগতি
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইংল্যান্ডে আর্থিক সংকটের তীব্রতা বেড়েছে। ফলে বকেয়া বিলের পরিমাণ বেড়েই চলেছে। বিল পরিশোধ করতে পারছে না অনেক ব্রিটিশ। গত তিন মাসে বিল পরিশোধ না করার গড় হার বেড়ে ৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ সালের শেষে এ হার ছিলো ৫ দশমিক ৭ শতাংশ। হুইচের বিশ্লেষকরা বলছে, মানুষ এখন দৈনন্দিন মৌলিক চাহিদা মেটাতেই বেশি হিমশিম খাচ্ছে।
ব্রিটিশ ভোক্তা অধিকার সংস্থা ‘হুইচ?’-এর সাম্প্রতিক জরিপ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
সংস্থাটির নীতি ও অ্যাডভোকেসি ডিরেক্টর জানায়, এ সংকট কেবল মানুষের পকেটেই টান দিচ্ছে না, এটি তাদের শারীরিক ও সামাজিক সুস্থতাকেও বিপন্ন করছে। সে বলেছে, সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরো অবনতি হবে।
হুইচ? এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে একটি ইশতাহার পেশ করেছে। সেখানে জরুরি ভিত্তিতে জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এদিকে ইংল্যান্ডে জ্বালানি তেলের দাম নিয়েও দুশ্চিন্তা বেড়েছে ৮০ শতাংশ মানুষের। ফেব্রুয়ারিতেও এ হার ছিলো অনেক কম। সংকটের কারণে ব্রিটিশ নাগরিকদের দুই-তৃতীয়াংশই এখন গাড়ি চালানো কমিয়ে দিয়েছে। ভ্রমণ বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)