উত্তর-পূর্ব চীনে ২৯০ কিমি গতিতে সুপার টাইফুনের আঘাত
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীনে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো টাইফুন আঘাত হানলো। গত রোববার রাতে (১২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। টাইফুনটি গত রোববার সন্ধ্যায় প্রথমে উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌতেও তীব্র তা-ব চালায়।
এদিকে ‘বাভি’র আঘাতের পর উত্তর-পূর্ব চীনে এক প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক প্রামাণ্যচিত্রে দেখা গেছে, উত্তর-পূর্ব অঞ্চলের সড়কগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং শত শত গাড়ি বন্যার স্রোতে খেলনার মতো একটি আরেকটির গায়ে আছড়ে পড়ছে ও ভেসে যাচ্ছে।
হাজার হাজার মানুষ আটকা:
হেবেই প্রদেশের কুয়ানচেং কাউন্টিতেই প্রায় ১৮০০ গ্রামবাসী পুরোপুরি পানিবন্দি হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশের প্রায় ৪৬টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পূর্ব ঝেজিয়াং প্রদেশ এবং উত্তর-পূর্ব ফুজিয়ান প্রদেশে বাভির প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং থেকে ১৭ লাখেরও বেশি মানুষকে এবং পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে আরও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ে স্কুল-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৪০০টি ফ্লাইট এবং কয়েক ডজন ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)