ইসলামবিদ্বেষ:
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কলকাতার সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো একটি মসজিদে প্রবেশ ও জামাতে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও রানওয়ে সম্প্রসারণের অজুহাত তুলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গের মুর্খমন্ত্রী কুহেন্দু বলেছে, ‘জাতীয় নিরাপত্তাই সবার আগে।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (১৩ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৬ বছরের পুরোনো বিমানবন্দরের ভেতরে অবস্থিত গৌরীপুর জামে মসজিদটি ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরেই মসজিদটি অন্যত্র স্থানান্তরের আলোচনা চলছিলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা বিমানবন্দরে দুটি রানওয়ে রয়েছে। প্রধান রানওয়েটি নিয়মিত উড্ডয়ন ও অবতরণের কাজে ব্যবহৃত হলেও দ্বিতীয় রানওয়েটি ছোট এবং তার কাছেই মসজিদটির অবস্থান। প্রধান রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলে বড় আকারের উড়োজাহাজ পরিচালনায় সমস্যা হতে পারে। কর্তৃপক্ষের দাবি, মসজিদটির কারণে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।
গত শনিবার থেকে বিমানবন্দরের প্রবেশপথ দিয়ে মসজিদে যাওয়ার গেট পাস বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে সেখানে জামাতে নামাজ পড়াও আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফ্রান্সে ঝড় ও বন্যায় মৃত্যু, স্পেনেও প্রাণহানি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












