ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশা (ডিজাইন) পরিবর্তন করতে মেটা কর্তৃপক্ষকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সংস্থাটির অভিযোগ, ব্যবহারকারীদের মধ্যে বিশেষ করে শিশু-কিশোরদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসক্ত রাখতে পরিকল্পিতভাবে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এই ‘আসক্তি সৃষ্টিকারী’ নকশা পরিবর্তন না করলে মেটাকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।
ইউরোপীয় কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘ইনফিনিট স্ক্রল’ (শেষহীন স্ক্রল), ভিডিওর ‘অটো-প্লে’ এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কন্টেন্ট দেখানোর ‘পার্সোনালাইজড রেকমেন্ডেশন’-এর মতো ফিচারগুলো ব্যবহারকারীদের ‘বাধ্যতামূলক ব্যবহারে’ প্ররোচিত করছে।
জরিমানার ঝুঁকি ও ইইউর অভিযোগ:
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, মেটা যদি ইইউর নির্দেশ অনুযায়ী উপযুক্ত পরিবর্তন না আনে, তবে কোম্পানিটির মোট বৈশ্বিক বার্ষিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। কমিশনের মতে, কন্টেন্টের এই অবিরাম ধারা ব্যবহারকারীর মস্তিষ্ককে ‘অটোপাইলট মোডে’ পাঠিয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে অস্বাস্থ্যকর অভ্যাসের জন্ম দিচ্ছে।
ইইউ-এর টেক প্রধান হেনা ভির্কুনেন এক বিবৃতিতে বলে, “ইউরোপীয় নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।”
কমিশন আরও উল্লেখ করেছে, রিলস এবং স্টোরিজের মতো ফিচারগুলো অতিরিক্ত ব্যবহারের পথ তৈরি করছে এবং মেটার বর্তমান সুরক্ষা ব্যবস্থাগুলো কিশোরদের রক্ষায় মোটেও পর্যাপ্ত নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












