আ’লীগ নেত্রীর ৮৯ কোটি টাকা ঋণ, বিড়ম্বনায় ব্যাংক
পটুয়াখালীর আওয়ামী লীগ নেত্রী জাকিয়া সুলতানা বেবীর প্রায় ৮৯ কোটি টাকার ঋণ নিয়ে বিপাকে পড়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ৩৯ বছর আগে নেওয়া ওই ঋণ আদায়ে এ পর্যন্ত তিনবার শতভাগ সুদ মওকুফ সুবিধা দেওয়া হয়। তবে সে এক টাকাও শোধ করেনি।
সর্বশেষ ৬ বছরে ৭২ কিস্তিতে ৩ কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করে দায়মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তাকে। সে এ সুযোগ গ্রহণ না করে উল্টো ব্যাংক কর্তৃপক্ষকে বিভিন্ন মামলার ফাঁদে ফেলছে। ঋণ আদায় মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করায় আদালত তাকে ৬ মাসের দেওয়ানি কারাদ-াদেশ দিলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
জাকিয়া পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, ঋণের টাকা ফেরত না দিতে তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করছেন। একই কারণে পুলিশও তাকে গ্রেপ্তার করছে না।
জানা গেছে, পটুয়াখালী শহরের বিসিকে স্থাপিত একটি টেক্সটাইল মিলের নামে ১৯৮৫ সালে ২ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা ঋণ নিয়েছিলো জাকিয়ার স্বামী সিরাজুল ইসলাম (বর্তমানে মৃত)। সে প্রতিষ্ঠানটির ৭৫ ভাগ এবং জাকিয়া বাকি অংশের মালিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণ নেওয়ার পর পরিশোধ নিয়ে টালবাহানা ও ছলচাতুরী শুরু করেন সিরাজুল-জাকিয়া দম্পতি। ঋণের বিপরীতে বন্ধকি দেওয়া বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ২৮ শতাংশ জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়া হয়। বন্ধকি দেওয়া পটুয়াখালী শহরের সিঅ্যান্ডবি সড়কের বসতবাড়ির নিলাম ঠেকাতে জাকিয়ার প্রবাসী ভাই মাহবুবুর রহমানকে দিয়ে আদালতে ডিক্রি মামলা দায়ের করা হয় ২০১৬ সালে। ফলে বন্ধকি সম্পত্তি নিলাম করে টাকা আদায় অনিশ্চয়তার মুখে পড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।