আ’লীগে অর্থ জোগান দিচ্ছে গাজীপুরের ২৬৭ শিল্পমালিক
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামীপন্থী ২৬৭ শিল্পকারখানার অর্থ জোগান এখনো বন্ধ হয়নি। কারখানাগুলো বর্তমানে নিয়ন্ত্রণ করছে নিষিদ্ধ দলের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। ওই সব কারখানার আয়ে আওয়ামী লীগকে অর্থ জোগানের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিল্প পুলিশের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পতিত নিষিদ্ধ আওয়ামী লীগের কারখানায় নেতাকর্মীরা এখনো ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছে।
শিল্প পুলিশের ওই প্রতিবেদনে উঠে এসেছে, শিল্পনগরী টঙ্গীর কারখানার ২৬৭ মালিক আওয়ামীপন্থী, আর বিএনপিপন্থী মাত্র পাঁচজন। রাজনীতি করেন না এমন কারখানামালিকের সংখ্যা ১১৫ জন। গাছা, বাসন, কোনাবাড়ি, কাশিমপুরসহ অন্যান্য এলাকার চিত্রও প্রায় একই রকম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামীপন্থী ওই সব শিল্পমালিক দলীয় কাজে অর্থ জোগানের পাশাপাশি ঝুট ব্যবসায়ীদেরকেও বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা পালন করছেন। আ’লীগ সরকারের পটপরিবর্তনের পর ঝুটসহ অন্যান্য ব্যবসা দখলে বিএনপির অনেকে হানা দিলেও মূলত আওয়ামীপন্থী মালিকদের কারণে বেশির ভাগই সফল হয়নি। উল্টো পরিকল্পিতভাবে বিএনপিসহ আওয়ামী সরকারবিরোধীদের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, দখলদার-সন্ত্রাসী হিসেবে।
এ দিকে ঝুট ব্যবসা, সন্ত্রাসী কর্মকা-সহ নানা অভিযোগে দলের সাঁড়াশি অভিযানের মুখে গাজীপুর বিএনপিতে আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে মহানগর বিএনপির শীর্ষ একাধিক নেতা বহিষ্কার হয়েছে।
এমন তথ্যও রয়েছে মাস শেষে শুধু কমিশনের টাকা বুঝে নেন স্থানীয় বিএনপির নেতারা। অনেক কারখানার ঝুট ব্যবসায় হাতও বদল হয়নি ওই নেতার কারণে। তার নিজের পুরো পরিবার আওয়ামীপন্থী হওয়ায়, বিশেষ সুবিধা পান এই এলাকার আওয়ামী নেতারা। অন্তত দেড়হাজার শিল্পকারখানার একক নিয়ন্ত্রক এই নেতা ঝুট ব্যবসা থেকে আয় করা টাকার একটি বড় অংশ দলের শীর্ষ নেতাদের হাতে তুলে দেন। সাথে আইনশৃঙ্খলাবাহিনীর কিছু সদস্যকেও দেয়া হয় মাসোহারা।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।