আ’লীগের সূর্য অস্ত যাওয়ার বেশি দেরি নেই -আলাল
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সূর্য আস্ত যাওয়ার আর বেশি দেরি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল।
আলাল বলেন, আওয়ামী লীগের সূর্য অস্ত যাওয়ার পথে। আর বেশি দেরি নেই। সকালে উদয়ের সময় সূর্য লাল দেখায়। আবার বিকেলে অস্ত যাওয়ার সময়ও লাল দেখায়। সুতরাং আওয়ামী লীগ নামক লাল সূর্য দেখলেই কেউ মনে করবেন না উদয় হচ্ছে। তাদের সূর্য অস্ত যাচ্ছে। আওয়ামী লীগের সেই সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় আছেন সারা দেশের মানুষ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।