আ’লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন -রিজভী
আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন, তবে দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন; তারাও বিএনপির সদস্য হতে পারবেন।
তিনি আরও বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।
অনেকেই ‘স্বৈরাচার আমলে’ বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি উল্লেখ করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। বিএনপির লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।