আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। ডিসেম্বরের মধ্যেই দেশে আসবে, এ ধরনের কথা হাস্যকর। পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে কোনো সরকার আবার পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে, এমন নজির নেই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জামালপুর জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে ষড়যন্ত্রের চেষ্টা করা হবে, আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিশ্বাস করি, মানুষকে ধারণ করি, মানুষের ভালো চাই এবং সবার আগে বাংলাদেশকে চিন্তা করি, তারা কি বসে থাকব? আমরা কি আঙুল চুষব? এসব বিভ্রান্তিকর প্রচারণা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রসঙ্গে মিল্লাত বলেন, আমরা যারা ফেসবুক ব্যবহার করি, দেখবেন, রিলসে আসা প্রায় ৭০ শতাংশ তথ্যই বানানো। ভালো কাজকেও খারাপ হিসেবে উপস্থাপন করা হয়। কিছু লোক এসব কাজ করছে। এগুলো বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে আর বট বাহিনী তৈরি করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
দেশের গ্যাস ও বিদ্যুৎ নিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। গ্যাসকূপ খনন করা হয়নি। ভবিষ্যতে যে গ্যাসসংকট তৈরি হবে, তা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়নি। এ কারণেই এখন গ্যাসের সমস্যা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড -চিফ হুইপ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)