আয়া থেকে শত কোটি টাকার মালিক মুক্তা রানী!
স্বামী মারা যাওয়ার পরে দিগি¦দিকশূন্য হয়ে পড়েন মুক্তা রায়। চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি শুরু করে সিভিল সার্জন অফিসে। চাকরিরত অবস্থায় সখ্য গড়ে ওঠে সাবেক পানিসম্পদমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে।
তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চার বছর চাকরি করে ছেড়ে দেয়। মুক্তা রায় থেকে হয়ে ওঠে মন্ত্রী-এমপির ‘দ্বিতীয় বউ’ খ্যাত মুক্তা সেন। শুরু হয় মুক্তা সেনের উত্থান। এখন কোটিপতি সে।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের বাসিন্দা মুক্তা সেন।
খোঁজ নিয়ে দেখা যায়, ঢাকায় দুটি ফ্ল্যাট, রেন্ট এ কার শো-রুম, ঠাকুরগাঁও পৌরশহরের ইসলামবাগে দুইতলা বাড়ি, শান্তিনগরে দুই জায়গায় প্লট আকারে ৫ শতাংশ করে জমি, পুরাতন বাসস্ট্যান্ড এলএসডি গোডাউনের পাশে ১০ শতাংশ জমি, পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় বাড়ি- জমি ও সয়াবিন তেলের কারখানা, চন্ডিপুরে জমিসহ বাড়ি, মিল-চাতাল ও পুকুর ২ কোটি ৮ লাখ টাকায় কেনার জন্য ৩০ লাখ টাকা অগ্রীম, আবাদি জমি রয়েছে ২০ বিঘা। সদরের গড়েয়া বাসস্ট্যান্ডে ৮ শতাংশ জমির ওপর বাড়ি। এ ছাড়াও নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ নামে-বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এই মুক্তা সেন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নওগাঁর অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছে এই মুক্তা সেন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, আমরা সবাই তাকে এমপির দ্বিতীয় বউ হিসেবে চিনতাম। এলাকায় জমি, তার ভাই ও বোনদের সেই সঙ্গে আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছে। তাদের বংশের সবার চাকরি হয়েছে এখন। এলাকার স্কুলগুলোতে অনেককে চাকরি দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।