তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর:
আহত শ্রমিকরা আজও অপেক্ষায় ক্ষতিপূরণের
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ১৩ বছর পেরিয়ে গেছে। তবু স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি শত শত আহত শ্রমিক। পর্যাপ্ত চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন না পাওয়ায় অনেকেই আজও মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের নিচতলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে। ফটক ছিল বন্ধ। বের হওয়ার পথ না পেয়ে বহু শ্রমিক পুড়ে মারা যান। সরকারি হিসাবে এ ঘটনায় ১১৪ জন শ্রমিক প্রাণ হারান।
যারা জীবন রক্ষায় ওপরের তলা থেকে লাফ দিয়েছিলেন, তারা বেঁচে গেলেও চিরদিনের মতো পঙ্গুত্ব বা গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন। অনেকের হাত–পা, কোমর, বুকের হাড় ভেঙে যাওয়ার কারণে স্বাভাবিক কাজে ফিরতে পারেননি। সেই দিনের ভয়ানক স্মৃতি এখনও তাড়া করে তাদের।
আহত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ন্যায্য ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন পাননি। অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
শ্রমিক নেতারা বলছেন, তাজরীন ট্র্যাজেডি নিয়ে প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি বেশিরভাগই।
তাজরীন অগ্নিকা-ে এক হাজারের বেশি শ্রমিক আহত হন। তাদের মধ্যে ১৭২ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকের আর কর্মজীবনে ফেরার সামর্থ্য নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস সংকট: ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা বন্ধ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মির হাতে বন্দি ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাস্তা থেকে ইট লুট, জামাত নেতাসহ আটক ৬
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ -রাষ্ট্রপতি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘কূটনীতিকদের কাছে এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিতে পুনর্গঠন ঈদের পরেই
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেট্রোল পাম্পে জ্বালানিমন্ত্রী, বাইকচালকদের বললেন- ‘অস্থির হয়েন না’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তপ্ত হতে পারে সংসদের প্রথম অধিবেশন
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)