আহত বোনকে কাঁধে নিয়ে দীর্ঘ পথ হাঁটলো ফিলিস্তিনি শিশু!
ক্লান্ত পায়ে হাঁটছে শিশুটি। কাঁধে ছোট বোন। টেনে চলেছে তাকে। সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছে বোন। তাকে ডাক্তার দেখাতে হবে। সেজন্য যেতে হবে দূরের শরণার্থী শিবিরে। কষ্ট হলেও যেতে হবে। চেহারায় কী নিদারুণ প্রত্যয়! শরীর আর চলছে না। তবুও যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে!
এক সাংবাদিক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, এভাবে কাঁধে করে তোমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছো? মেয়েটি বলল, চিকিৎসার জন্য হাসপাতালে নিচ্ছি। আল বুরজ শরণার্থী শিবিরে সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানেই তাকে নিয়ে যাব।
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে হাজার হাজার শিশু পরিবারকে হারিয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ব সন্ত্রাসী ইসরাইল এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।