প্রেসিডেন্টের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধসহ ৫ দাবি
-২৪ ঘন্টার আল্টিমেটাম
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েত থেকে এই দাবি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, চুপ্পু মসনদে বসে ফ্যাসিবাদের চর্চা করে যাচ্ছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের বিপ্লব শেষ হয় নাই। আমরা হাসিনাকে হটিয়েছি কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত করতে পারি নাই। যতোদিন পর্যন্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সুস্থ ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে পারছি না ততোদিন এই আন্দোলন চলবে।
তিনি ৫ দফা দাবি তুলে ধরে বলেন, বৈষম্য বিরোধী সংবিধান বাতিল করে নতুন করে লিখতে হবে, চুপ্পুকে পদত্যাগ করে অবিলম্বে সেই সংবিধান বাতিল করতে হবে। এই সপ্তাহে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ১৪, ১৮, ২৪ সালের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। এই নির্বাচনগুলোতে যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের সম্পদ বাতিল করতে হবে, তারা যাতে ২৪ পরবর্তী নির্বাচনে যাতে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করতে হবে।
এই সপ্তাহের মধ্যে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা প্রণয়ন করতে হবে।
এদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তারা কর্মসূচি থেকে ঘোষণা করেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হবে। একই দাবিতে ইনকিলাব মঞ্চ নামের আরও একটি সংগঠন আন্দোলন করছে। বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা করেন আন্দোলনকারীরা।
তারা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুক। আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা জানি কীভাবে পদ থেকে সরাতে হবে। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।
এদিকে ইনকিলাব মঞ্চ নামের ব্যানারে আরেকটি সংগঠনের অর্ধশত লোকজন বঙ্গভবনের সামনে হাজির হয়ে বলেন, আমরা চাই বর্তমান রাষ্ট্রপতি যেন দ্রুত পদত্যাগ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে বঙ্গভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি, পানিকামান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












