আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন -নাসীরুদ্দীন পাটওয়ারী
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। ’
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সে এ কথা বলেছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেছে, ‘আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওই দিন শহীদ পরিবার ও আহতদেরও সঙ্গে রাখুন। আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করবো। ’
সে বলেছে, ‘আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। ’
নাসীরুদ্দীন আরও বলে, ‘বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। ’
সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছে, ‘আমরা ক্যান্টনমেন্টের পেছনের দরজা দিয়ে বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে ক্ষমতা নিতে চাই না। মানুষ আমাদের ভোট দেবে, কারণ আমরা জনগণের ম্যান্ডেটেই বিশ্বাস করি। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)