ঘোড়ার ডিম ফুটে খচ্চর বের হয়েছে, সংস্কার কমিশনের রিপোর্ট প্রসঙ্গে মাসুদ কামাল
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘ছিলো ঘোড়ার ডিম, এখন ওখান থেকে বের হয়েছে খচ্চরের বাচ্চা। ’ সম্প্রতি নিজের অনলাইন পেজে তিনি একথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন বা সংস্কার প্রক্রিয়া সম্পর্কে বলেছিলাম যে এটা একটা আস্ত অশ্বডিম্ব হতে চলেছে। মানে এটা ঘোড়ার ডিমের পরিণতি পাবে।
আজকে বলছি সেই ঘোড়ার ডিম আসলে ফুটেছে, কিন্তু আনফরচুনেটলি সেই ঘোড়ার ডিমের ভেতর থেকে ঘোড়া বের হয়নি, বের হয়েছে একটি খচ্চর। ’
মাসুদ কামাল বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে। সরকার মানে ইউনূসের কাছে পেশ করেছে। এটা বাস্তবায়ন কিভাবে হবে এবং বাস্তবায়নের জন্য কি করতে হবে সেটা তারা সরকারকে বলেছে।
তিনি আরো বলেন, ‘ভাই আমি হাসছি। আমি হাসতেছি এই কারণে যে এদের ছেলে মানুষে কা- কারখানা দেখে হাসি থামাতে পারছি না আমি। কতগুলো এনজিওর প্রতিনিধি, এই বদিউল আলম মজুমদার এনজিও করে ভাই, এই ড. আলী রীয়াজ আমেরিকার একটা ইউনিভার্সিটির টিচার, মনির হায়দার বাংলাদেশের সাংবাদিক ছিলো আমেরিকায় চলে গেছে। এই লোকগুলো মিলে একটা নিয়ম কানুন করবে, সেটা মানবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা! জনগণ যাদের নির্বাচিত করবে দেশ পরিচালনার জন্য, এদের এই করে দেওয়া কাজের বাইরে তারা যেতে পারবেন না!’
কমিশনের সদস্যদের উদ্দেশ্যে মাসুদ কামাল বলেন, ‘তোমরা যাও, ইলেকশনে পাস করে আসো। এই যাদের নাম বললাম, এরা বাংলাদেশের যেকোনো একটা আসন থেকে যদি নির্বাচন করে তাদের জামানত বাজেয়াপ্ত না হয় তাহলে আপনি আমাকে বইলেন। ’
মাসুদ কামাল আরো বলেন, ‘যেসব ব্যক্তির জনগণের কাছ থেকে জামানত রক্ষা করার ক্ষমতা নেই, তারা সিদ্ধান্ত নিচ্ছে এটাই তোমাকে পালন করতে হবে, এটাই বাস্তবায়ন করতে হবে। এটা কাদের বলছে? যারা জনগণের প্রতিনিধি তাদের। ঔদ্ধত্যের তো একটা সীমা আছে! এজন্য আমি বলেছি, ছিলো ঘোড়ার ডিম এখন ওখান থেকে বের হয়েছে একটা খচ্চরের বাচ্চা। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












