আসিফকে পাশে রেখে বিএনপিকে কী বার্তা ইউনূসের?
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গত শনিবার প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে এমন কয়েকজন ছিলেন, যাদের নিয়েই ছিল বিএনপির ঘোর আপত্তি।
এই বৈঠকে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার পদত্যাগের দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকেরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিএনপিও দলীয়ভাবে এই দাবি জানিয়েছে। তবে বিএনপির সঙ্গে বৈঠকে আসিফ মাহমুদকে রেখে ইউনূস কী বার্তা দিলেন, সেই প্রশ্ন উঠেছে।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় এক ঘণ্টার বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নির্বাচন, সংস্কার, বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা। তিন পৃষ্ঠার এক চিঠিতে বিএনপি দলীয় অবস্থান তুলে ধরেছে।
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ পাওয়া ইশরাক হোসেনের শপথ নেওয়ার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে এতে আশা প্রকাশ করা হয়। শপথ না দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পক্ষপাতদুষ্ট আচরণ করে সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ করছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
ছাত্র আন্দোলনে সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ। অন্তর্র্বতী সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা পরিষদে জায়গা পান। তার সঙ্গে ছিলেন আরেক সমন্বয়ক নাহিদ। পরে নাহিদ পদত্যাগ করে ছাত্র-আন্দোলনকারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেন। বিএনপির সঙ্গে দলটির টানাপোড়েন রয়েছে। অনেকে মনে করেন, এই দলের সঙ্গে ঘনিষ্টতা রয়েছে আসিফ মাহমুদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)