আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের আইনে পুনরায় ফিরে আসার পর বিধিমালা প্রণয়ন করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর অক্টোবরেই নির্বাচন শুরু করতে চায় সংস্থাটি।
তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা বাড়ায় উদ্বেগও বাড়ছে।
ইসি কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে বিভিন্ন দল তাদের প্রার্থী বাছাই শুরু করেছে।
আবার দলগুলোর নেতারাও স্থানীয়ভাবে ব্যানার, পোস্টারে নিজেদের প্রার্থিতার প্রচার শুরু করেছেন। এতে আন্তঃদলীয় কোন্দল ভোটের সময় সহিংসতায় গড়াতে পারে।
অতীতে এমন নজির রয়েছে। এ নিয়ে খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিনও উদ্বেগ প্রকাশ করছেন হরহামেশাই।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না। তবুও বিভিন্ন দল মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এটার জন্য চিন্তার ভাঁজ পড়েছে আমার কপালে। সবাই স্বতন্ত্র প্রার্থী হলে পার্টির মালিকানা থাকত না, দলে দলে দঙ্গল থাকত না।
দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন দেখতে চাই। অতীতে দেখা গেছে, অনেক মার্ডার হয়। এই ধরনের পরিস্থিতিতে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাব না। সারা দুনিয়ার সভ্য দেশের মতো নির্বাচন যেন আমরা করতে পারি তেমন একটা সংস্কৃতি গড়ে তোলা দরকার। সেখানে আপনাদের (রাজনৈতিক দলগুলোর) মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। রাজনৈতিক দলগুলো বসে একটা ফয়সালা করেন।
নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিটির আরেক সদস্য ড. আব্দুল আলীম বলেন, সহিংসতা বিষয়টি দু’টো বিষয়ের ওপরেই হতে পারে। দলীয়ভাবে নির্বাচন হলে কী হয়, দেখা যায় কোনো একটি এলাকায় মন্ত্রীর প্রার্থী থাকে, এমপির প্রার্থী থাকে, আবার স্থানীয় বড় নেতাদেরও প্রার্থী থাকে। তখন কিন্তু নিজেদের মধ্যেই সহিংসতার পরিস্থিতির সৃষ্টি হয়।
অন্যদিকে নির্দলীয় নির্বাচন হলেও হতে পারে। এখানে সবাই স্বতন্ত্র প্রার্থী থাকে। এক্ষেত্রে দলগুলো যদি কোনো প্রার্থীকে সমর্থন দেয়, তখন সমস্যাটার সৃষ্টি হয়।
২০১৬ সালে যখন দলীয়ভাবে নির্বাচনের আইন হলো- এরপর কিন্তু সহিংসতা আর কমেনি। বরং বেড়েছে। কারণ তখন একই এলাকার মন্ত্রী, এমপিরা প্রার্থী দিয়েছেন। একই দলের বিদ্রোহী প্রার্থী ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এত টাকা খরচ করে লাভ কী?’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)