এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সীমিত আয় ও উচ্চ মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় মজুরি পুনর্নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদনের পর এবার বেসরকারি খাতে, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি উঠেছে। তবে উৎপাদন খরচের অনুপাতে পোশাকের দাম না বাড়ায় ব্যবসায়িক চাপে রয়েছেন পোশাকশিল্পের মালিকরা। এমন পরিস্থিতিতেও সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন তারা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। আগস্টে এটি ছিল ৮.২৬ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বলছে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১ শতাংশে পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে ৩১ আগস্ট সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। পে স্কেলের পর স্বাভাবিকভাবেই বেসরকারি খাতেও বেতন-ভাতা বাড়ানোর চাপ বাড়ছে।
২০১৮ সালের পর ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়। সে সময় ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সে হিসাবে মজুরি ৪ হাজার ৫০০ টাকা বা ৫৬.২৫ বাড়ানো হয়।
সাম্প্রতিক সময়ে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টানা ছয় দিন রাজধানীর উত্তরায় আন্দোলন করে শ্রমিকদের একাংশ। আন্দোলন ঘিরে অস্থিরতায় অন্তত ছয়টি কারখানা বন্ধ হয়ে গেছে। তবে সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগের মধ্যেই শিল্প কারখানাগুলোতে অস্থিরতা তৈরির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পোশাকশিল্পের মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
জানা গেছে, শ্রমিক সংগঠনের দাবির মুখে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতি সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসেই মজুরি বোর্ড গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম সচিব আবদুর রহমান তরফদার, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বৈঠক করেন। সেই বৈঠকে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠনের সম্মতিতে নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
তবে হঠাৎ করে বড় অঙ্কের মজুরি বৃদ্ধি পেলে কারখানার সামগ্রিক পরিচালন ব্যয় এক লাফে অনেক বেড়ে যাবে, যা বর্তমান সংকটকে আরো ঘনীভূত করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তারা আশঙ্কা করছেন, বড় কোম্পানিগুলো আর্থিক চাপ সামলাতে পারলেও ছোট ও মাঝারি কারখানাগুলো এই বাড়তি খরচের চাপে টিকতে না পেরে বন্ধ হয়ে যেতে পারে। সে কারণে মালিক-শ্রমিক উভয়পক্ষের জন্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার কথা বলেছেন বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খুলনায় ক্লিনিকে হামলা-গুলিবর্ষণ, আটক ২
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












