অসৎ পুলিশে সর্বনাশ
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের কিছু সদস্যের অপকর্মের কারণে ইমেজ সংকটে পড়ছে গোটা বাহিনী।
খুলনার একটি অনুষ্ঠানে গত শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও বলেন তিনি।
তবে ঘোষণা দিয়ে আস্থা ফেরানো যাবে না। অতিরিক্ত ডিআইজি জহিরকে ঘিরে ঘটনা থেকে শুরু করে মাদক, ঘুষ ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ- সব ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান ব্যবস্থা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অভিযোগ প্রমাণিত হলে পদমর্যাদা বিবেচনা না করে শাস্তি দিতে হবে। পুলিশ সদস্যরা আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ পেলে অর্থহীন হয়ে পড়বে জনবান্ধব পুলিশ গড়ার ঘোষণা।
অতি সম্প্রতি পুলিশ সোসাইটি হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজি জহিরকে ঘিরে ঘটনা বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। জানতে চাইলে সাবেক আইজিপি ময়নুল ইসলাম ঘটনাটিকে বাহিনীর জন্য ‘খারাপ দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসা বা অন্য অপরাধে জড়ালে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নিতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কতটা নিরপেক্ষ হবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
গত ৩০ সেপ্টেম্বর বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়। এর দুই দিন পর, ২ অক্টোবর, রূপনগর থানার ওসি নোমান হোসেন ফেসবুকে আমিনুল হকের প্রশংসা করে তাকে সৎ ও নীতিবান উল্লেখ করেন। বিএনপির নেতাকর্মীরা তাকে আবার নেতৃত্বে দেখতে চান বলেও লেখেন। কর্মরত পুলিশ কর্মকর্তার এমন প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়।
সম্প্রতি রাজশাহীর পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিরুদ্ধেও নারীঘটিত কেলেঙ্কারির তথ্য ভাইরাল হয়। তার ষষ্ঠ স্ত্রী দাবি করে আন্নি আক্তার অভিযোগ করেন, বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের সময় মাহবুব একাধিক বিয়ে করেছেন। গত ১৮ সেপ্টেম্বর নগরীর নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে মাহবুব ও এক নারীকে আটক করে পুলিশ। এর আগে ২০২৪ সালে ঘুষ লেনদেনের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়লে তাকে চন্দ্রিমা থানার ওসির পদ থেকে প্রত্যাহার করা হয়।
মাদক দমন পুলিশের দায়িত্ব, অথচ সেই বাহিনীর সদস্যদেরই মাদকসহ গ্রেপ্তার হতে হচ্ছে। ৫ অক্টোবর রংপুরে ইয়াবাসহ এক কনস্টেবল ও সাবেক এক কনস্টেবল, ৭ সেপ্টেম্বর সাতক্ষীরায় কোরেক্স সিরাপসহ দুই কনস্টেবল ও ৬ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএনের এক সদস্য গ্রেপ্তার হন। চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজার, রাজধানীর সূত্রাপুর ও দক্ষিণখান, নাটোরের লালপুর ও বগুড়াতেও পুলিশ সদস্যদের মাদকসহ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ৮ অক্টোবর বরিশালে মাদক সেবনের আসরে অভিযানের সময় এক এএসআইসহ চারজনকে আটক করা হয়। ঘটনাস্থলে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও মাদক উদ্ধার হয়নি। পরে ওই এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ১২৬ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ হয়। তাদের মধ্যে ১১৬ জন চাকরিচ্যুত হন। ২০২৫ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরও ১৭ সদস্যের পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ মেলে। গত সেপ্টেম্বরে পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও ১৩ অক্টোবর কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট পজিটিভ হলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। ওসমানের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতি বা বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এমন আরও অসংখ্য পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ব্যবস্থা নিতে হয়েছে বাহিনীকে। নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে এসআই পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৭ লাখ টাকা দাবি ও ব্যাংক হিসাবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চাকরি না হওয়ায় টাকা ফেরত না পেয়ে অভিযোগ করেন ওই ব্যক্তি। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় রোকনুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরির নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
জানতে চাইলে সাবেক আইজিপি ময়নুল ইসলাম বলেন, পুলিশের কোনো সদস্যের অনৈতিক কর্মকা- পুরো বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। পুলিশ সোসাইটি হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজি জহিরকে ঘিরে ঘটনা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। বিশেষ করে, সুরক্ষিত আবাসন এলাকায় এমন ঘটনা মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খুলনায় ক্লিনিকে হামলা-গুলিবর্ষণ, আটক ২
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












