আলফাডাঙ্গায় আগুন:
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ফরিদপুর সংবাদদাতা:
আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে অগ্নিকা-ে পাট, পেঁয়াজ, রসুন, চালসহ বিভিন্ন পণ্য মজুত থাকা নয়টি গুদাম পুড়ে গেছে। গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের এ বাজারে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাট ও পেঁয়াজ ব্যবসায়ী মাসুদ ম-লের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। এর আগে স্থানীয় বাসিন্দারা পাশের বারাশিয়া নদী থেকে পানি এনে আগুন নেভানো চেষ্ট করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গুদামগুলোতে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি গুদামে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার পণ্য মজুত ছিল। তবে আগুনে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরুপণ করা হয়নি।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, দুটি স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বুঝতে আরও সময় লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খুলনায় ক্লিনিকে হামলা-গুলিবর্ষণ, আটক ২
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












