আশ্রয়ের খোঁজে ছুটে চলা ফিলিস্তিনি পুরুষদের আটক করছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় অবরুদ্ধ শহর বেইত লাহিয়া ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এসব বেসামরিক মানুষের ওপরও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। আশ্রয়ের খোঁজে ছুটে চলা এসব মানুষের দল থেকে পুরুষদের আলাদা করে বেছে নিয়ে আটক করা হয়েছে।
৫০ দিনের বেশি সময় ধরে বেইত লাহিয়া এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী। ওই এলাকায় খাবার, পানি ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে তারা। এমন অবস্থায় স্থানীয় লোকজন এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। বেসামরিক মানুষের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে জিনিসপত্র হাতে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। কেউ কেউ গাধায় টানা গাড়িতে করে এলাকা ছাড়ছেন।
বেইত লাহিয়া থেকে পালিয়ে আসা নারী উম্মে সালেহ আল-আদহাম মার্কিন বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা (বাড়ি) ছেড়ে এসেছি এবং এখানে বসে আছি। আমাদের কোনো আশ্রয় বা খাবার নেই। কোথায় যেতে হবে, তা আমাদের জানা নেই।’
ওই নারী আরও বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি পুরুষদের আলাদা করেছেন। শুধু নারী ও শিশুদের গাজা নগরীর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।