‘আল্লাহু আকবর’ বলায় নিরস্ত্র নারীকে ফরাসী পুলিশের গুলি
প্যারিস এলাকার ভিভিন্ন বিল্ডিংয়ে ইহুদিদের প্রতীক ‘স্টার অফ ডেভিড’ গ্রাফিতি দেখা যাচ্ছে। রাজনৈতিক নেতারা বলছেন, এটি ‘১৯৩০ এর দশকের কথা মনে করিয়ে দিচ্ছে’। সোমবার রাতে প্যারিসের ১৪ তম অ্যারোন্ডিসমেন্টে দেওয়ালে প্রায় ৬০টি ‘স্টার অফ ডেভিড’ আঁকা হয়েছিল।
ফিলিস্তিনিদের উপরে সন্ত্রাসী ইসরাইলের নৃশংসতার কারণে ফ্রান্সে ইহুদি বিদ্বেষের ঘটনা বাড়ছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলার পর থেকে ফ্রান্সে এই ধরনের ৮৫০টিরও বেশি কর্মকা-ের খবর পাওয়া গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন। প্যারিস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, বর্ণবাদী অভিপ্রায়ে বেড়ে যাওয়া সম্পত্তির অবক্ষয়ের তদন্ত শুরু করা হবে। ধারণা করা হচ্ছে, ১৯৩০ এর দশকের মতো ইহুদিদের ঘরবাড়ি চিহ্নিত করতে এই প্রতীক আঁকা হচ্ছে।
প্যারিসের মেয়র অ্যান হিডালগোর ডেপুটি ইমানুয়েল গ্রেগোয়ার বলেছে, ‘স্টার অফ ডেভিড’ মুছে ফেলে তদন্ত শুরু করা হবে। সে বলেছে, ‘সাম্প্রদায়িকতা সহিংসতা অব্যাহত রয়েছে। আমরা কখনই হাল ছেড়ে দেব না।’ ভ্যানভেস, ফন্টেনে-অক্স-রোজেস, অবারভিলিয়ার্স এবং সেন্ট-ওয়েন সহ প্যারিসের শহরতলিতেও অনুরূপ গ্রাফিতি পাওয়া গেছে।
সেন্ট-ওয়েনের মেয়র, করিম বোয়ামরানে, তার শহরের ‘বিদ্বেষী এবং বর্ণবাদী’ গ্রাফিতি শিল্পীদের আইনের পূর্ণ মাত্রায় বিচার করার আহ্বান জানিয়েছে।
‘আল্লাহু আকবর’ বলায় নিরস্ত্র নারীকে ফরাসী পুলিশের গুলি:
প্যারিসের একটি রেল স্টেশনে এক বোরখা পরিহিত নারীকে গুলি করে গুরুতর আহত করেছে পুলিশ। পুলিশের দাবি, ৩৮ বছর বয়সী ওই নারী ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করে নিজেকে উড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছিলেন। তখন পুলিশ গুলি করে।
পুলিশ সূত্রে খবর, সোমবার এই ঘটনা ঘটে ফ্রাঙ্কোস মিটাররান্ড রেল স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলা সম্পূর্ণ শরীর ঢাকা লম্বা বোরখা পরেছিলেন। স্টেশনে ঢোকার সময় আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পুলিশ আটকানোর চেষ্টা করে। তখনই ওই মহিলা ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করতে থাকে। আর স্টেশন উড়িয়ে দেয়ার হুমকি দেয়।
সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, ওই অবস্থায় বোরখা পরিহিতা মহিলাটিকে আত্মসমর্পণ করতে বলে প্যারিস পুলিশ। কিন্তু তিনি তা না করায় মোট আট রাউন্ড গুলি চালায় উর্দিধারীরা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যান তারা। মহিলাটির তলপেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তার পরিচয় এখনও প্রকাশ করেনি ফরাসি প্রশাসন।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।