সন্ত্রাসী ইসরায়েল সতর্কতা দিলেও গাজার হাসপাতাল খালি করা সম্ভব নয়
গাজায় থাকা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, সন্ত্রাসী ইসরায়েল তাদেরকে গাজার গুরুত্বপূর্ণ আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে।
সংস্থাটি বলছে, এই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউতে রোগী রয়েছে। সেই সাথে ইনিকউবেটরে নবজাতক শিশু রয়েছে। তাদেরকে সরিয়ে নেয়া অসম্ভব বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
এছাড়া হাসপাতালটিতে প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।
হাসপাতালের ওই এলাকাটিতে প্রায় সারা দিনই বিমান হামলা চালিয়ে আসছে সন্ত্রাসী ইসরায়েল। তারা দাবি করেছে, রবিবার কয়েক ডজন ফিলিস্তিনী শহীদ করেছে দেশটির সেনাবাহিনী।
এর আগে মিশর থেকে ১০টি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশ করতে দেয়া হয়েছে। আগের দিন হাজার হাজার মানুষ জরুরি খাবারের জন্য ডিপোতে হামলা চালায়।
গত সাতই অক্টোবর হামাস সন্ত্রাসী ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে আসছে তেল আবিব।
ওই হামলায় ১৪০০ মানুষ নিহত এবং ২২০ জনের মত মানুষকে জিম্মি করা হয়।
গাজায় থাকা হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলার পর থেকে এ পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন।
গাজার উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ আল-কুদস হাসপাতাল এলাকায় বোমা হামলার বিষয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশ করে আসছে।
রবিবার ইসরায়েলের সামরিক বাহিনী হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়ে এক বিবৃতি দিয়েছে।
কিন্তু সেখানকার চিকিৎসকরা বলছেন, হাসপাতালটিতে চিকিৎসা নেয়া শত শত রোগীকে স্থানান্তর করাটা সম্ভব হবে না।
হাসপাতালের একজন চিকিৎসক বিবিসি নিউজ টুনাইটকে এসএমএসের মাধ্যমে জানিয়েছেন, “আল-কুদস হাসপাতালের দৃষ্টি সীমার মধ্যেই এখন বোমা নিক্ষেপ শুরু হয়েছে।”
“সবাই, সবাই, বিশেষ করে শিশুরা ভীত সন্ত্রস্ত,” তিনি বলেন। “তারা হাসপাতালের পেছনে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে।”
এর আগে আমরা গাজার একজন বাসিন্দার কাছ থেকে একটি ‘ভয়েজ নোট’ বা ‘কণ্ঠ বার্তা’ পেয়েছি, যেখানে তিনি বলেছেন, “তারা দুটি আবাসিক টাওয়ারে বোমা হামলা চালিয়েছে। এখন তৃতীয় আরেকটি টাওয়ার হামলা চালাচ্ছে। আল্লাহ আমাদের রক্ষা করুন।”
হাসপাতালের কক্ষগুলো ধুলায় পূর্ণ হয়ে গেছে আর জানালা গুলো উড়ে গেছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।