আলু চাষিদের ভাগ্য যেন উত্থান-পতনের গল্প
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
বাজারদরের উত্থান আর পতনের মাঝখানে সীমাবদ্ধ আলু চাষিদের ভাগ্য। বিগত কয়েক বছরের ক্রমাগত লোকসান ঠেকাতে চলতি মৌসুমে ঝুঁকি নিয়ে আলু আবাদ করেছেন জেলার কয়েক লক্ষাধিক কৃষক। তবুও চলতি বছরে মিলছে না কাক্সিক্ষত দাম। জমি থেকে আলু উত্তোলন শুরুতেই কয়েক দফা দর পতনে অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে আলু চাষিদের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মুন্সিগঞ্জের সিরাজদিখাঁন ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, উত্তোলন মৌসুম ঘিরে মাঠ থেকে আলু তোলার ব্যস্ততা বেড়েছে চাষিদের। প্রান্তিক কৃষকের দীর্ঘদিনের ঘাম আর শ্রমে অর্জিত স্বপ্নের ফসল বস্তাবন্দি করে পাঠানো হচ্ছে হিমাগারে।
জানা গেছে, সময়ের ব্যবধানে বাজারদরের ঊর্ধ্বগতির দেখা না মিললে হিমাগার থেকে কৃষক ফেরেন শূন্য হাতে। গত কয়েক বছর ক্রমাগত লোকসানে ঋণের বোঝা ভারী হয়েছে কৃষকদের। ফলে অতীতের লোকসান কাটাতে তিনটি দাবির কথা জানিয়েছেন আলু চাষিরা। দাবিগুলো হলো- টিসিবি পণ্যে আলু যুক্ত করা, আমদানিনির্ভরতা কমানো এবং বহির্বিশে^ আলুর রপ্তানি বৃদ্ধি করা।
অধিদপ্তরের তথ্য বলছে, ‘চাহিদার তুলনায় বেশি আলুর উৎপাদন হওয়ায় দুর্গতি যেন পিছু লেগেছে কৃষকের, এবারও বাজারদর কম থাকায় বড় লোকসানের মুখে কয়েক লক্ষাধিক আলুচাষি’।
সরেজমিনে দেখা গেছে, চলতি মৌসুমে আলু সংরক্ষণ ও পরিবহন ব্যয় কমাতে সড়ক পথের চেয়ে নৌপথে চাপ বেড়েছে। উত্তোলন শেষে জমি থেকে বস্তাবন্দি করা আলু সাইকেলে বাড়ি নিচ্ছেন কৃষক। তবু প্রশ্ন উঠছে এত ত্যাগের বিনিময় অর্জিত কষ্টের ফসল কেন সঠিক মূল্যায়ন পাচ্ছে না!
আলু চাষিদের অভিযোগ, সার-কীটনাশক বীজের দামের সঙ্গে শ্রমিক মজুরি যুক্ত হয়ে এ বছর আলু আবাদে মণপ্রতি কৃষকের খরচ হয়েছে ৬শ’ থেকে ৬৫০ টাকা পর্যন্ত। বর্তমান আলুর পাইকারি বাজারে সর্বোচ্চ মূল্য ৪৫০ টাকা। এতে জমি থেকে আলু বিক্রি করে কৃষককে মণপ্রতি লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
এতে বিপুল পরিমাণ উৎপাদিত আলুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কৃষক। ফলে দ্রুত বিদেশে আলু রপ্তানির জোর দাবি এ অঞ্চলের কৃষকের। তবুও আশাজাগানিয়া বার্তা নেই স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে।
জেলা কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তরের জরিপ অনুযায়ী, গত পাঁচ বছর আলু আবাদ করে কাক্সিক্ষত মূল্য না পেয়ে পথে বসেছেন বহু প্রান্তিক আলু চাষি।
এদিকে চাষিদের লোকসান কমাতে সরকারি টিসিবির পণ্যে আলু ক্রয় বাধ্যতামূলকভাবে যুক্ত করাসহ কৃষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠলেও সেই দাবি কখনোই আলোর মুখ দেখেনি।
চাষিরা বলছেন, বিগত মৌসুমের বিপুল পরিমাণ লোকসানের বোঝা মাথায় নিয়েই ধারদেনা করে উৎপাদন করা আলু এখন কৃষকের গলার কাঁটা। একদিকে খুচরা বাজারে দরপতন অন্যদিকে মাঠে দেখা মিলছে না পাইকারের। ফলে সরকারকে আলু বিদেশে রপ্তানির সিদ্ধান্ত দ্রুত নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












