আলু খাওয়ার উপকারিতা
বিশেষজ্ঞরা বলছে, শরীরের অনেক সমস্যা দূর করতে কাজ করে আলু। এটি খুব সহজেই হজম করা যায়। যেকোনো বয়সী মানুষ এই খাবার খেতে পারেন। আলু হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো। তাই সুস্বাস্থ্য ধরে রাখতে আলু খেতে হবে। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় পরিমিত আলু রাখা জরুরি। জেনে নিন আলু খাওয়ার উপকারিতা-
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
আলুতে থাকে পর্যাপ্ত ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এই ভিটামিন। তাছাড়া আলু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ। এটিও আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই রোগ-জীবাণু থেকে দূরে থাকতে নিয়মিত আলু খাওয়া জরুরি।
পেট ভালো রাখে:
আলু হজমে সহায়ক একটি খাবার। এটি পেটের নানা ধরনের সমস্যা কমাতেও কাজ করে। আলু খেলে রক্ষা পাওয়া যায় অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থেকে। আলুতে থাকে ভিটামিন বি ৩। এই ভিটামিন গ্যাসের সমস্যা দূর করতে কাজ করে। তাই পেট ভালো রাখার জন্য নিয়মিত আলু খেতে হবে। তবে আলু দিয়ে তৈরি ভাজাপোড়া জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে:
এই সবজিতে থাকে ফাইবার। ফলে আলু খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন ক্ষুধা লাগে না। যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।
হাড় ভালো রাখে:
বয়স বাড়লে হাড়ের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। হাড় ভালো রাখতে প্রয়োজনীয় একটি উপাদান হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পর্যাপ্ত থাকে আলুতে। তাই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত আলু খেতে হবে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…