আ.লীগ সরকারের হাত ধরেই ক্ষুধা-দারিদ্র দূর হয়েছে -সজীব ওয়াজেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর হয়েছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।
গত বৃহস্পতিবার (২২ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, লোড শেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামের এখন পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।
সজীব ওয়াজেদ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও ভিশন-২০২১ ঘোষণা করে ২০১৪ সালের নির্বাচনে জয়লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ১১ তম নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার হাত ধরে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের তালিকায় নাম লেখানোর স্বপ্নের ধাপ অতিক্রম করছে। স্বপ্নের গ-ি পেরিয়ে ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। বীরের জাতি হিসেবে বাঙালি জাতি আন্তর্জাতিক পরিম-লে সম্মান ফিরে পেয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।