আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, ৮ মাসেই ভেঙেছে ১০টি
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে মানুষও মারা গেছে। এতে ইউনিয়নের অন্তত ৬৫ হাজার মানুষ পড়েছে ভোগান্তিতে। একই সঙ্গে বাকি সেতুগুলো দিয়ে চলাচলেও দেখা দিয়েছে আতঙ্ক।
আমতলী উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৭-০৮ অর্থবছরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন খালে ২১টি আয়রন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। প্রতিটি সেতুতে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই সেতুগুলোর কাজ পান তৎকালীন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কাজগুলো বাগিয়েছিলেন তিনি এবং কাজগুলো করেছেন দায়সারাভাবে। সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্মাণের পাঁচ বছরের মাথায় সেতুগুলো নড়বড়ে হয়ে যায়। ১৩ বছর ধরে ওই নড়বড়ে সেতু দিয়ে হলদিয়া ইউনিয়ন, চাওড়াসহ উপজেলার অন্তত ৬৫ হাজার মানুষ চলাচল করছে। গত বছরের জুন মাসে সেতুগুলো ভেঙে যাওয়া শুরু হয়। ওই বছরের ২২ জুন বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ে হলদিয়া হাট সেতু দিয়ে যাওয়ার সময় সেতু ভেঙে ১০ জন নিহত হয়। তবে ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশল অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি।
হলদিয়া হাট সেতু ভেঙে যাওয়ার ৫ দিনের মাথায় মল্লিকবাড়ীর টেপুড়া খালের সেতু ভেঙে পড়ে। এরপর একে একে বাঁশবুনিয়া, সোনাউডা, হলদিয়া বড় মোল্লা বাড়ী, দক্ষিণ তক্তাবুনিয়া নজরুল সিকদার বাড়ী, কাঁঠালিয়া বাজে সিন্ধুক, কাঁঠালিয়া মাদ্রাসাসংলগ্ন, চন্দ্রা আউয়াল নগর এবং সর্বশেষ গত জুমুয়াবার রাতে চর রাওঘা সেতু ভেঙে পড়ে।
এদিকে ১০টি সেতু ভেঙে পড়লেও উপজেলা প্রকৌশল অফিস ও প্রশাসন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। অন্যদিকে ভেঙে পড়া সেতুগুলো খালে পড়ে আছে। এগুলো অপসারণের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত শনিবার হলদিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সেতুগুলোর ভাঙা অংশ খালে পড়ে আছে। খালের ওপর বিকল্প বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকাবাসী।
চাওড়া চন্দ্রা গ্রামের নাসির হাওলাদার বলেন, চাওড়া নদীতে নির্মিত দুটি সেতু আট মাসের মাথায় ভেঙে পড়েছে। এভাবে হলদিয়া ইউনিয়নের অনেক সেতু ভেঙে গেছে। নির্মাণের ১৮ বছরের মাথায় এভাবে সেতু ভেঙে যাবে, তা মেনে নেওয়া যায় না। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জালাল মীর বলেন, পরপর হলদিয়া ইউনিয়নে সেতুগুলো ভেঙে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, গত আট মাসে ১০টি সেতু ভেঙে পড়েছে। এতে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের অন্তত ৬৫ হাজার মানুষ যোগাযোগে বেশ ভোগান্তিতে পড়েছে। ভোগান্তি লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তিনি।
আমতলী উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী বলেন, ওই সেতুগুলোর মেয়াদ শেষ হওয়ায় ভেঙে পড়েছে। সেতুর মেয়াদকাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এত কিছু আমি জানি না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












