দূরপাল্লার বাসচলাচল বন্ধ
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক আহত হয়েছেন।
প্রতিবাদে প্রশাসনের কাছে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।
গত সোমবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার (২ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে নান্দিনাগামী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক আবুল কাসেমের মৃত্যু হয়। এ ঘটনায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ছয় দফা দাবিতে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
ঘণ্টাব্যাপী অবরোধের একপর্যায়ে বাসশ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় মনির নামের এক বাসশ্রমিক আহত হন। অবরোধ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সব বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দুই ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয় পক্ষ। তবে রাজধানী ঢাকাসহ সব রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)