আ.লীগ ও জাপার ৫৭ আসনে বিএনপির বিশেষ নজর
, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রথম সারির গণমাধ্যমের সূত্রমতে, টানা চার নির্বাচনে জয়লাভ করতে পারেনি- এমন ৫৭টি আসন নিয়ে বিশেষভাবে কাজ করছে বিএনপি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এসব আসনের ভোটের চিত্র কী হতে পারে, তা বিশ্লেষণ করছেন দলের দায়িত্বপ্রাপ্তরা। এ আসনগুলোয় দলের প্রার্থী নির্বাচনে তৃণমূল নেতাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, পাঁচ দফা মাঠ জরিপ, নেতাকর্মীদের মতামত এবং শীর্ষ নেতৃত্বের বিচার-বিশ্লেষণের ভিত্তিতে প্রায় ২০০ আসনের প্রার্থী চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে আছে। আর দলীয় বিরোধ ও একাধিক শক্ত প্রার্থী থাকা আসনগুলোর নেতাদের মতামত নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আবার ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য রাখার তথ্যও জানা যাচ্ছে দলের শীর্ষ পর্যায় থেকে।
প্রতিবেদনে আরো জানা গেছে, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে ৫৭ আসন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৩টি আসন। চট্টগ্রাম বিভাগে দুই, রাজশাহী বিভাগে এক, খুলনা বিভাগে পাঁচ, বরিশাল বিভাগে চার ও রংপুর বিভাগে সর্বোচ্চ ২০টি আসন রয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে ৯ আসন এবং ময়মনসিংহ বিভাগে তিনটি আসনের বেশির ভাগে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এর বাইরে জাতীয় পার্টিরও কয়েকটি আসন আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)