আ.লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি -মুক্তিযুদ্ধমন্ত্রী
আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকা- হয়নি। গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ যাতে স্বাধীন না হয় সেই কারণে যারা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলো তারাই বিদেশি শক্তির কাধে ভর করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে একটা ব্যার্থ ও অকার্য রাষ্ট্রে পরিনত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
মন্ত্রী বলেন, বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। এ জন্যই আহসান উল্লাহ্ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজকে হত্যাকারীরা বলে এই দেশে গণতন্ত্র নেই। শহীদ আহসান উল্লাহ মাস্টারের মত একজন ত্যাগী নেতা জীবিত থাকলে এই অপরাজনীতির বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।