রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আরব দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন জোটে যাচ্ছে না!

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, রাত ২:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:২৫
আরব দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন জোটে যাচ্ছে না!
আল ইহসান ডেস্ক:
লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হাউছিদের মোকাবেলায় মার্কিন নেতৃত্বাধীন 'অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান'-এ আরব দেশগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে আন্তর্জাতিক কোয়ালিশনের ঘোষণা দিয়েছে, তাতে এখন পর্যন্ত মাত্র একটি দেশ তথা বাহরাইনের নাম আছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসরের মতো মার্কিন মিত্রদের অনুপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এসব দেশ এই কোয়ালিশনে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এসব দেশের অংশগ্রহণ করা বা না করা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি
গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলগামী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে হাউছিরা।
ইরান-সমর্থিত হাউছিরা বলছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যদি গাজায় হামলা অব্যাহত রাখে, তবে লোহিত সাগর দিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সাথে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তারা এর আগে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে বলে খবরে প্রকাশ।
হামাসের সমর্থনে হাউছিরা যাতে এগিয়ে না আসে, সেজন্য তাদের সাথে আপসের প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিল বলে জানা গেছে। কিন্তু, মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়েমেনভিত্তিক হাউছিরা লোহিত সাগরে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। ইরানপন্থী হিসেবে পরিচিত হাউছিদের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাতি আল জাজিরাকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ করে লোহিত সাগরে অব্যাহতভাবে জাহাজে হামলা না চালাতে বলেছিল। কিন্তু তারা তা মানেননি। হাউছিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করছে বলে খবর প্রকাশিত হওয়ার মধ্যে তিনি এই ঘোষণা দিলেন।
আল-বুখাতি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে লোহিত সাগরে হাউছিরা যদি তাদের সামরিক অভিযান বন্ধ করে তবে তার বিনিময়ে ইয়েমেনে স্থায়ী শান্তির পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না।
তিনি তারা তা প্রত্যাখ্যান করেছেন বলে তিনি জানান।
হাউছিদের হুমকির পর বেশ কয়েকটি বহুজাতিক জাহাজ চলাচল এবং তেল কোম্পানি লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে।
তবে হাউছিদের মুখপাত্র জানিয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ছাড়া অন্য সব দেশের জাহাজ লোহিত সাগর দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে।
তিনি বলেন, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যেহেতু গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন এবং অন্যায় অবরোধ চালাচ্ছে, সে কারণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সোমবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছে, হাউছিদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র 'একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করার উদ্যোগ' গ্রহণ করেছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, সেশ্যালস ও স্পেন এই কোয়ালিশনে যোগ দেবে। তাদের কার্যক্রমের মধ্যে থাকবে লোহিত সাগর এবং গালফ ও এডেনে যৌথ টহল প্রদান। এই অভিযানের নাম হবে 'অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান।'
উল্লেখ্য, ইউএসএস কারনে, ইউএসএস স্টেথেম, ইউএসএস ম্যাসন এবং কয়েকটি ডেস্ট্রোয়ার ইতোমধ্যেই বাব আল-মানদেবের দিকে অবস্থান নিয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এই জোটে যোগ দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য। হাউছিদের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে এসব দেশের তেলক্ষেত্র। আবার হাউছিদের সাথে একটি শান্তিচুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে দেশটি। এমন অবস্থায় হাউছিবিরোধী জোটে যোগ দিলে নতুন উত্তেজনা সৃষ্টি হবে।
এদিকে কয়েক দিন শিথিল থাকার পর লোহিত সাগরে হাউছিদের হামলা শুরু হয়েছে। সোমবার এমটি সোন আটলান্টিক ফ্রান্স থেকে রিইউনিয়ন দ্বীপে বায়োফুয়েল পরিবহন করার সময় আক্রান্ত হয় বলে নরওয়ের ইনভেন্টর ক্যামিক্যাল ট্যাঙ্কার্স জানিয়েছে।
কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, 'সৌভাগ্যবশত ভারতীয় ক্রুদের কেউ আহত হয়নি, জাহাজটিও সামান্য ক্ষতি হয়েছে।'
এত আরো বলা হয়, জাহাজটিকে সহায়তা করছে মার্কিন নৌবাহিনী। এটি নৌবাহিনীর পাহারায় এগিয়ে যাবে।'
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে হাউছিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য তারা লোহিত সাগর দিয়ে অতিক্রমকারী জাহাজে হামলা চালাবে।
ইয়েমেন এবং ইরিত্রয়া ও জিবুতির মধ্যবর্তী বাব আল-মানদেব প্রণালীতে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
ফলে অনেক কোম্পানি তাদের জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে চলাচল করাচ্ছে। এতে করে সময় ও খরচ উভয়টিই বেড়ে যাচ্ছে।
ইনভেন্টর ক্যামিক্যাল ট্যাঙ্কার্স জানিয়েছে, তাদের জাহাজের মালিকানার সাথে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কোনো ধরনের সম্পর্ক নেই। এটি পরিচালনা করে একটি সিঙ্গাপুরের প্রতিষ্ঠান।
সোমবার ব্রিটিশ ওয়েল জায়ান্ট বিপি জানিয়েছে, তারাও লোহিত সাগর দিয়ে তাদের তেল পরিবহন স্থগিত করবে।
কোম্পানিটি জানায়, আমাদের জনসাধারণ এবং আমাদের হয়ে যারা কাজ করে, তাদের নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের কাছে বেশি গুরুত্ব পাবে।
তারা আরো জানায়, লোহিত সাগরে অবনতিশীল নিরাপত্তাগত অবস্থার কারণে লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৮ ঘণ্টা আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৮ ঘণ্টা আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৮ ঘণ্টা আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ৮ ঘণ্টা আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ৮ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ৮ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে