আরও তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে
-সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.৮-এ, ১২ জেলায় শৈত্যপ্রবাহ
, ১৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সামিন, ১৩৯১ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা কমে গেছে। এতে বেড়েছে শৈত্যপ্রবাহের আওতা।
গতকাল জুমুয়াবার (২৬ জানুয়ারি) রাতে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এতে শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটিই চলতি মৌসুমের সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা।
তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল জুমুয়াবার রেকর্ড করা হলো দেশের সর্ব-উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়সহ দেশের ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
দেশে বেশ কয়েক দিন ধরে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপ আরও বেড়েছে। তবে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামীকাল ও পরশু তাপমাত্রা তেমন একটা বাড়বে না। তবে এর পর থেকে বাড়তে পারে। আর রাজধানীর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সকালে বলেন, পঞ্চগড়সহ পুরো রংপুর বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগ ছাড়া রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ।
দেশের উত্তরের জনপদে শীতের প্রকোপ বাড়লেও রাজধানীতে তা খানিকটা কমেছে । বেড়ে গেছে এ শহরের সর্বনিম্ন তাপমাত্রা। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
গত বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম হলেও ৩১ জানুয়ারির দিকে আবার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, উত্তরের জনপদগুলোর মধ্যে কুড়িগ্রামের তাপমাত্রা ৬.৮, নওগাঁর বদলগাছির ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












