ভারতের আগ্রাসী অপতৎপরতা:
আরও অন্তত ৩৫ জনকে পুশইন করলো বিএসএফ
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৩ জুন, ২০২৫ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আবারও ৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। গতকাল জুমুয়াবার ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। তাদের মধ্যে তিন নারী, দুই পুরুষ ও দুই শিশু রয়েছে।
বিজিবির চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। গতকাল জুমুয়াবার ভোরবেলা তাদের পুশ ইন করার পর বিজিবি আটক করে।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ ইনের ঘটনায় ৩৫০ জন বিজিবির হাতে আটক হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৬৪ জনকে পুশ ইন করা হয়।
দিনাজপুরে বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশু, পুরুষসহ একই পরিবারের ১৪ জনসহ সর্বমোট ১৫ জনকে ভারত থেকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পার করে দিয়েছে ভারতীয় বাহিনী বিএসএফ। গতকাল জুমুয়াবার ভোরে আড়াইটার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৯৫ মেইন পিলারের ১নং সাবপিলার এলাকা দিয়ে তাদের ভারত থেকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। এর মধ্যে ৯ জন শিশু, তিন জন নারী ও তিন জন পুরুষ রয়েছে।
বিজিবির অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্তের অচিন্তপুর এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। এ সময় বিজিবি সদস্যরা সেখানে ওতপেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা। এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। এর মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী ও ৯ জন শিশু রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)