আমড়া খাওয়ার উপকারিতা
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
দেশীয় ফলগুলোর মধ্যে পরিচিত একটি হলো আমড়া। এটি অত্যন্ত সুস্বাদুও। সহজলভ্য বলে অনেকে এর গুরুত্ব বোঝে না। যে কারণে বঞ্চিত হয় অনেক পুষ্টি থেকে। প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ও অন্যান্য উপকারী বৈশিষ্ট্য রয়েছে আমড়ায়। এটি আপেলের চেয়ে কম উপকারী নয়।
হজম ভালো রাখে:
আমড়ায় থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। যে কারণে আমড়া খেলে কোষ্টকাঠিন্য, বদহজমের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে। যে কারণে সুস্থ থাকা সহজ হয়। কারণ হজম ভালো হলে তার ইতিবাচক প্রভাব পড়ে শরীরের সবর্ত্রই।
মুখের রুচি বাড়ায়:
যাদের খাবারের প্রতি আগ্রহ কম বা ক্ষুধা থাকলেও রুচি না থাকার কারণে তেমন কিছু খেতে পারে না। তাদের জন্য আমড়া খাওয়া জরুরী। কেননা অরুচি দূর করতে আমড়ার গুণ অনেক। মরিচ আর কাসুন্দির সঙ্গে আমড়া মিশিয়ে খেলে মুখে রুচি ফিরে আসে খুব দ্রুত।
সর্দি-কাশি সারায়:
আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-কাশির প্রকোপ বেশি থাকায় ঠা-াজনিত রোগীর সংখ্যা বর্তমানে বেশি। ঠা-াজনিত যাবতীয় সমস্যা দূর করতে আমড়া খেতে পারেন। কারণ আমড়ায় থাকে প্রচুর ভিটামিন সি। তাই আমড়া খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুতই। সেইসঙ্গে এটি শরীরে রক্তস্বল্পতার সমস্যাও দূর করে।
উচ্চ রক্তচাপ ও হৃদরোগে উপকারী:
যাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো জটিল অসুখের ভয় রয়েছে, তারাও নিশ্চিন্তে খেতে পারেন আমড়া। সুস্বাদু ও সহজলভ্য এই ফল খুব সহজে এ ধরনের অসুখ থেকে দূরে রাখবে। তবে আমড়া খালি পেটে কিংবা রাতের বেলা না খাওয়াই উত্তম।
হাড় ও দাঁত ভালো রাখে:
আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে কাজ করে আমড়া। কারণ এতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম। যারা হাড় ও দাঁত নিয়ে সমস্যায় ভুগছে তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে এই ফল।
সন্তানসম্ভাবা মায়ের জন্য উপকারী:
সন্তানধারণের সময়ে অনেক মায়ের টক স্বাদের খাবার খেতে ইচ্ছা করে। এমন অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন আমড়া। কারণ আমড়ায় থাকা পর্যাপ্ত পুষ্টি উপাদান মা ও অনাগত শিশুর জন্য উপকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্বের সবচেয়ে সরু নদী কতটা চওড়া?
০৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বজ্রপাত নিয়ে ১০ অদ্ভুত তথ্য, যা জানা জরুরি (২)
০৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের সবচেয়ে সরু নদী কতটা চওড়া?
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বজ্রপাত নিয়ে ১০ অদ্ভুত তথ্য, যা জানা জরুরি (২)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের জোরালো ইঙ্গিত পাওয়ার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বজ্রপাত নিয়ে ১০ অদ্ভুত তথ্য, যা জানা জরুরি (১)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূর্যের তাপে ভেঙে যাচ্ছে বিশাল গ্রহাণু, আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যালাক্সির কেন্দ্রে থাকতে পারে ডার্ক ম্যাটার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১০ হাজার সূর্যের শক্তি ছড়াচ্ছে প্রথম শনাক্ত ব্ল্যাক হোল সিগনাস এক্স-১
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিরিড উল্কাবৃষ্টি: আকাশে ঝলমলে আলোর রেখা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌরজগতেই থাকতে পারে রহস্যময় ‘পঞ্চম বল’
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাকৃতিক কম্পাস ধ্রুবতারা: আকাশে এক ঝলকে খুঁজে নেওয়ার উপায়
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












