আমের ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশুও
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে।
আসন্ন ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে রেলওয়ে এ বিশেষ উদ্যোগ নিয়েছে।
রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আসিম কুমার তালুকদার বলেছে, 'গত কয়েক বছর ধরেই ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে গরু-ছাগলসহ কোরবানির পশু রাজধানী ঢাকাতে পরিবহন করা হচ্ছে। এবারও উত্তরবঙ্গের কোরবানির পশু ঢাকায় পরিবহনের উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে। '
তবে এ বছর আমের ভরা মৌসুম হওয়ায় আম পরিবহনে নিয়োজিত ট্রেনে করেই পশু পরিবহন করা হবে বলে জানান তিনি।
পশ্চিম রেলের জিএম বলেন, 'আগামি বৃহস্পতি ও জুমুয়াবার অথবা জুমুয়াবার ও শনিবার দুদিন কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে রেলওয়ে। এজন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। '
আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে বলে জানান তিনি।
উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় পশু পরিবহনের জন্য রেল কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরেই উদ্যোগ নিয়েছে।
কম খরচে এবং ঝামেলাহীনভাবে ঢাকায় পশু পরিবহনের জন্য রেল পশু পরিবহন জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান রেল কর্মকর্তারা।
রেলের পশ্চিম জোনের পাকশি বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, 'চাপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে এ ট্রেন যাত্রা শুরু করবে ফলে চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ থেকে কোরবানির পশু পরিবহন করা যাবে। '
২ দিনে কমপক্ষে ২ শতাধিক কোরবানির পশু ট্রেনে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)