ঋণ পরিশোধে আবারও ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে আবারও ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনে জানিয়েছে, দেশে ও বিদেশে চলমান সংকটের মধ্যে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন এমন ঋণগ্রহীতাদের সহায়তায় শিথিল ঋণ পরিশোধ সুবিধা পুনরায় চালু হচ্ছে।
তবে ব্যাংকাররা বলছেন, কৃত্রিমভাবে খেলাপি ঋণ কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু, শেষ পর্যন্ত এটি দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা আরও খারাপ করবে।
ব্যাংকারদের যুক্তি, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে একই ধরনের ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু, খেলাপি ঋণের মাত্রা কমেনি।
প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে কাঁচামাল এবং অন্যান্য উপকরণের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে, ঋণগ্রহীতারা পুরো কিস্তি পরিশোধ করতে সমস্যায় পড়ছেন।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল-জুন পর্যন্ত মেয়াদি ঋণগ্রহীতারা তাদের কিস্তির ৫০ শতাংশ পরিশোধ করলে তিনি খেলাপি হবেন না। যেসব ঋণ এক বছরেরও বেশি সময় পরিশোধের সময় সীমা থাকে সেগুলোকে মেয়াদি ঋণ বলা হয়। নতুন নিয়মটি স্বল্পমেয়াদী কৃষি ঋণ ও বিভিন্ন ব্যাংকের বিতরণ করা ক্ষুদ্রঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠন সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ পরিশোধের সুযোগ শিথিল করার দাবি জানানোর পর বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।
২০২৩ সালের প্রথম ৩ মাসে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৯৬৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২১ কোটি টাকা। যা ৩ মাস আগের তুলনায় ৯ শতাংশ ও আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
সর্বশেষ খেলাপি ঋণের পরিসংখ্যান ব্যাংকিং খাতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। যা ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রকাশিত ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকার পরের অবস্থানে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












