আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯২ শামসী সন , ০৪ জুলাই, ২০২৪ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘœ রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার ‘ফরেন পলিসি’ ম্যাগাজিন।
গত সোমবার প্রকাশিত নিবন্ধে ম্যাগাজিনটি লিখেছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌ-জোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে- সানার বিশাল অস্ত্রভা-ার। পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে চরম মার খাচ্ছে।
ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা-ব্রিটিশ নৌ জোট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে, আমেরিকার নৌবাহিনী এবং তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে। কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারেইনি বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পার্সটুডে জানিয়েছে, সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যের বরাত দিয়ে এই মার্কিন ম্যাগাজিনটি আরও লিখেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয়। একই সাথে, তাদের কাছে একটি বড় অস্ত্রাগার রয়েছে যা পশ্চিমা নৌ-জোটের জন্য সমস্যা সৃষ্টি করছে।
ফরেন পলিসি স্বীকার করেছে যে, সানার হামলার লক্ষ্য শুধুমাত্র দখলদার ইসরায়েল বা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সমর্থনকারী দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইয়েমেনে হামলাকারী দেশগুলোর সাথে সম্পর্কিত জাহাজগুলো।
ফরেন পলিসি জানিয়েছে যে, মার্কিন নৌবাহিনী এবং দেশটির সামরিক শিল্প সংস্থাগুলো বিশেষ করে ‘রেথিয়ন’ ইয়েমেনি অস্ত্রের মোকাবেলায় সস্তা অস্ত্র সরবরাহের উপায় খুঁজছে।
অন্যদিকে, আমেরিকান ওয়েবসাইট ‘বিজনেস ইনসাইডার’ এক প্রতিবেদনে ইয়েমেনের মনুষ্যবিহীন নৌযান বা ড্রোন বোটের বিপুল ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে, এগুলোর মধ্যে কিছু যান সত্যিই অসাধারণ ও অনন্য। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর যেহেতু ঘাটতি রয়েছে সে কারণে ইয়েমেনি ড্রোনগুলো দখলদার ইসরায়েলের বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজের জন্য একটি বড় ধরনের হুমকি।
গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি, আরব সাগর এবং এডেন উপসাগরে সন্ত্রাসবাদী ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী পশ্চিমাদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুথি বাহিনী।
তারা ঘোষণা দিয়েছে যে, দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের শক্তিশালী ‘মশা নৌবহর’
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












