আমেরিকা ও ইহুদিবাদীদের ফাঁদে পড়েছে তুরস্ক -ইরান
ইরানের সর্বোচ্চ নেতা খোমেনির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছে, দুর্ভাগ্যবশত তুরস্ক এখন ঘটনাচক্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের হাতের পুতুল হয়ে গেছে।
আলী আকবর বেলায়েতি সিরিয়ার সাম্প্রতিক অস্থিরতায় তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করে বলেছে, তুর্কি জনগণ ধর্মপ্রাণ মুসলমান এবং তাদের মধ্যে উগ্রতা কিংবা কট্টর চিন্তা নেই।
বিভিন্ন দেশে ইসলামের মহান সেবা করার ইতিহাস তাদের রয়েছে। তাদের হিসাব-নিকাশ সম্পূর্ণ আলাদা। খবর বার্তা সংস্থা তাসনিমের।
বেলায়েতি বলেছে, আমরা আশা করছিলাম গোয়েন্দা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, এ ধরনের সমস্যার সমাধান করবেন।
ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ইসলামের দীর্ঘ ইতিহাস এবং বিশিষ্ট মনীষী ও অধ্যাত্মবাদীদের দেশ তুরস্ক এখন আমেরিকা ও ইহুদিবাদীদের খোঁড়া গর্তে পড়ে যাবে, ভাবিনি।
বেলায়েতি সিরিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে পশ্চিমা মিডিয়া এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলে মনে করে।
সে বলেছে, তারা সত্যকে বিকৃত করছে। এর আগে তারা পশ্চিমা জনমতের কাছে এই তথ্য দিয়েছে যে লেবানন যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল জিতেছে। এখন আবার দাবি করছে, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী শীঘ্রই বাশার আল-আসাদের পতন ঘটাবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।