‘আমেরিকার ৪র্থ যুদ্ধজাহাজও আমাদের সহজ লক্ষ্যবস্তু’
ইয়েমেনে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, ইয়েমেনের নৌসীমার নিকটবর্তী যেকোনো মার্কিন যুদ্ধজাহাজকে সহজেই ধ্বংস করে দিতে পারে দেশটির সামরিক বাহিনী।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মাদ আলী আল-হুথি গত মঙ্গলবার রাজধানী সানায় এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। লোহিত সাগরে চতুর্থ মার্কিন বিমানবাহী রণতরী প্রেরণ এবং ইয়েমেনে হামলা চালানোর জন্য ব্যাপক মাত্রায় মার্কিন প্রস্তুতি সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
আলী আল-হুথি বলেন, যে তিনটি রণতরী এর আগে ইয়েমেনের নৌসীমা থেকে পালিয়ে গেছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ কর। সেসব রণতরী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং নৌ অভিযানের জের ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেন ইসরাইল বিরোধী হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেন বিমান হামলা চালায় এবং আমেরিকা ইয়েমেনের পানিসীমায় তিনবারে তিনটি রণতরী পাঠায়।
এ পর্যন্ত যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার মুখে পালিয়ে গেছে সেগুলো হচ্ছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আইজেনহাওয়ার ও ইউএসএস থিওডর রুজভেল্ট। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ঘোষণা করে, তারা আগের রণতরীগুলোর স্থলাভিষিক্ত করার জন্য ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে।
মোহাম্মাদ আলী আল-হুথি এ সম্পর্কে বলেন, এই যুদ্ধজাহাজটিও যদি লোহিত সাগর ত্যাগ না করে তবে এটিও আমাদের সশস্ত্র বাহিনীর সহজ টার্গেটে পরিণত হবে। ইয়েমেনের জনগণ তোমাদের সামরিক সক্ষমতাকে ভয় পায় না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইয়েমেনের সেনাবাহিনী প্রমাণ করেছে যে, তারা তাদের সমুদ্রসীমার বহু বাইরের টার্গেটেও হামলা চালাতে সক্ষম।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।