আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
আল ইহসান ডেস্ক:
মার্কিন ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক আরোপের জবাবে গত বুধবার কানাডা যুক্তরাষ্ট্রের প্রায় ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের বর্ধিত শুল্ক গত বুধবার থেকে কার্যকর হয়েছে। অথচ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের বৃহত্তম বিদেশি সরবরাহকারী।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয, স্থানীয় সময় গত বুধবার সকালে কানাডা একগুচ্ছ প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যা গতকাল বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২০ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) মার্কিন পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।
কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কোটি কোটি ডলার মূল্যের কম্পিউটার, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই লোহার পণ্যকেও শুল্কের লক্ষ্যবস্তু করতে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কানাডার জ্বালানিমন্ত্রী জোনাথন জানিয়েছে, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রফতানি সীমিত করার মতো অশুল্ক ব্যবস্থা আরোপ করতে পারে। এছাড়া খনিজ পদার্থের ওপর রফতানি শুল্ক আরোপ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












