আমেরিকার সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের টেনেসির একটি সামরিক বিস্ফোরক উৎপাদন প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।
গত জুমুয়াবারের ওই বিস্ফোরণে তদন্তে জানা যায়, টেনেসির ন্যাশভিলের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় সামরিক বিস্ফোরক উৎপাদনে বিশেষজ্ঞ সংস্থা অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস, এলএলসি-তে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে তা কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয়। বিস্ফোরণে এলএলসির একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে।
তদন্তকারীরা, যার মধ্যে এফবিআই এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরোর (এটিএফ) এজেন্টরাও রয়েছে, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এলাকাজুড়ে বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্রসামগ্রী থাকায় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অত্যন্ত জটিল হয়ে পড়েছে।
এটিএফের বিশেষ এজেন্ট গাই ম্যাককরমিক জানায়, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বোমা প্রযুক্তিবিদরা জাতীয় এটিএফ তদন্তকারীদের জন্য এলাকাটি নিরাপদ করার চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট তাপ এবং চাপের কারণে দৃশ্যের প্রকৃতি পরিবর্তিত হতে পারে।
শেরিফ ডেভিসের মতে, আরো কোনো বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেয়ার জন্য কয়েক দিন, সপ্তাহ, এমনকি মাসও লাগতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)