ডিম পাঙাশ ব্রয়লারের দাম নাগালের বাইরে:
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
একসময় ভাতের সঙ্গে ডিম, ব্রয়লার মুরগি কিংবা পাঙাশ-তেলাপিয়াই ছিল নিম্ন আয়ের মানুষের আমিষের ভরসা। এখন সেই সস্তা আমিষও নাগালের বাইরে। কেননা খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাশ ও তেলাপিয়া কিনতে কেজিপ্রতি ২৪০ টাকা খরচ করতে হচ্ছে।
এক ডজন ডিমের দাম গিয়ে ঠেকেছে সর্বোচ্চ ১৬০ টাকায়। এতে আয় না বাড়লেও একের পর এক বাড়ছে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে সংসারের খরচ মেলাতে গিয়ে খাবারের তালিকা থেকে আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সন্তানদের পাতে ডিম-গোশত কমছে, মাছের পরিমাণও কমেছে। পুষ্টির চাহিদা মেটানোর শেষ আশ্রয়টুকুতেও দামের আঘাত-গরিবের পাতে তাই এখন ভাত থাকলেও আমিষে টান পড়েছে।
রাজধানীর কাওরান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসেছেন ভ্যানচালক আমিনুল ইসলাম সজিব। তিনি বলেন, সারারাত ভ্যানে পণ্য সরবরাহের কাজ করে ৬৫০ টাকা আয় করেছি। তা দিয়েই বাজারে এসেছি পরিবারের জন্য কেনাকাটা করতে। আগে এক থাল ভাত একটা ডিম দিয়ে খেয়ে নিতে পারতাম। এখন ডিমের যে দাম কিনতে কষ্ট হচ্ছে। যে টাকা আয় করি তা দিয়ে গরুর গোশত কেনার ক্ষমতা নেই। শেষ কবে কিনেছি তা মনেও নেই। ব্রয়লার মুরগি কিনেছি তাও অনেক দিন আগে। কেজি ২০০ টাকা দিয়ে কিনতে হয়। মাছ কিনতে গেলেও আমাদের মতো মানুষের পাঙাশ ও তেলাপিয়া ভরসা। সেটাও কিনতে হিমশিম অবস্থা। তাই এসব খাবার কেনা বাদ দিয়ে দিয়েছি। ছোট মেয়েটা গোশত খেতে চায়, কিন্তু এই আয় দিয়ে সব ব্যয় বহন করে কিনতে পারি না। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেশি। এতে নিম্ন আয়ের মানুষ খুব কষ্টে আছে। তাদের বেশির ভাগ সময় ডিম দিয়ে খাবারের আয়োজন হতো, এখন সেই ডিমের দাম বাড়তি। মধ্য ও নিম্নবিত্তের ব্রয়লার মুরগির দামও অনেক বেশি। মাছে হাত দিতে পারছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে সস্তা দামের আমিষের দাম অনেক বেশি হয়ে গেছে। তাই অনেকেই কেনা বাদ দিতে বাধ্য হচ্ছেন। এতে পুষ্টিতে টান ধরেছে। সংশ্লিষ্টদের এই বিষয়ে নজরদারি বাড়াতে হবে। কারণ বাজারে এই পণ্যগুলো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ক্রেতাদের পকেট কাটা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)