আমিরাতে অঝোরে ঝরছে বৃষ্টি, সতর্কতা জারি
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৩, মে, ২০২৪ খ্রি:, ২০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
প্রবল বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বেশিরভাগ রাস্তায় পানিবদ্ধতা তৈরি হওয়ায় বিঘিœত হচ্ছে যানচলাচল। এর কারণে স্কুলগুলোতে শিক্ষার্থীদের সশরীরে হাজির হওয়ার পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মীদেরও বাসায় থেকে কাজ করার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কয়েকদিন ধরেই অস্থিতিশীল আবহাওয়ার শঙ্কায় ছিল আমিরাত। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সেখানে সবচেয়ে বাজে পরিস্থিতির সৃষ্টি হয় এবং আজও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ অবস্থায় বিভিন্ন খাতে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ জারি করা হয়েছে। স্কুলগুলোর পাঠদান অনলাইনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন সংস্থাকে। পার্ক এবং সমুদ্রসৈকতগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অতিবৃষ্টির প্রভাব মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলোও।
আমিরাতেরে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার মধ্যরাত থেকে দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। দিনগত রাত ২টার দিকে দুবাইয়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত।
বিরূপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রাতেই অন্যত্র সরিয়ে দেওয়া (ডাইভার্ট) হয়েছে পাঁচটি ফ্লাইটকে।
শারজাহ শহরের বেশ কয়েকটি রাস্তায় পানির ট্যাংকার দেখা গেছে। এগুলো দিয়ে রাস্তায় জমে থাকা থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে। পানিবদ্ধতার কারণে শহরটিতে আন্তঃনগর বাস সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আবুধাবি, শারজাহ, আজমান এবং অন্যান্য শহরগামী আন্তঃনগর বাস সেবা স্থগিত করেছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)