আমার নীতিই যথেষ্ট, আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই -ট্রাম্প
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক আইনকে অনেকটা উপেক্ষা করেই বিশ্বের বুকে নিজের আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ট্রাম্প। ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে অপহৃত হওয়ার ঘটনার পর বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই ট্রাম্প দাবি করেছে- তাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, তার ‘নিজস্ব নৈতিকতাই’ যথেষ্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছে, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাইছি না। আন্তর্জাতিক আইন মেনে চলা তার জন্য বাধ্যতামূলক কি না-এমন প্রশ্নের জবাবে সে বলেছে, সে আইন মানে, তবে সেটা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কী, তার ওপর নির্ভর করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।