‘আমারে মাইরেন না, আমি সাত মাসের অন্তঃসত্ত্বা’
ভালোবাসার কমতি ছিলো না জুয়েল-সীমা দম্পতির। ছেলে আবিরকে নিয়ে ভালোভাবেই কেটে যাচ্ছিলো সংসার। সুখের সংসারে আবারও আসছিলো নতুন অতিথি। কিন্তু ঘাতকের নির্মম নির্যাতনের বলি হন সীমা। শিশুটিও মারা যায়। সীমাকে যখন ঘাতক ছুরি দিয়ে কোপাচ্ছিলো, তখন সে বাঁচার আকুতি জানিয়ে বলেছিল, ‘আমারে মাইরেন না, আমি সাত মাসের অন্তঃসত্ত্বা।’
গত ২৭ আগস্ট রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে সীমাকে কুপিয়ে আহত করে এক দুর্বৃত্ত। জীবন বাঁচাতে সেই অবস্থায় পাশেই ননদের বাসায় যান তিনি। তারা তাকে যাত্রাবাড়ী চৌরাস্তায় সাফা মারওয়া হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সীমাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিজার হয়। পরে দেখা যায় নবজাতকের বুকে দুর্বৃত্তের ছুরির আঘাত। শিশুটিকে শাহবাগের হোম কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে মারা যায় শিশুটি। পরেরদিন দুপুরে সীমাও মারা যায়।
জুয়েলের করা মামলায় জানা যায়, সমিতির ঋণ নেওয়াকে কেন্দ্র করে শাশুড়ির সাথে পূর্ব শত্রুতা অথবা তার ফল ব্যবসাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে সীমাকে ছুরিকাঘাত করে। এর ফলে তার স্ত্রী ও নবজাতক সন্তান মারা যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।