আমাদের ভালো ড্রাইভার, ফোরম্যান নেই -রেলমন্ত্রী
‘গোল্ডেন হ্যান্ডশেক’র নামে রেলমন্ত্রণায়ের দক্ষ কর্মী শুন্য করা হয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। গতকাল জুমুয়াবার রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেজিং মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়কে ক্ষতি করে গেছে আগের সরকার। এখন আমাদের ভালো ড্রাইভার, ফোরম্যান নেই, সব ক্ষেত্রেই একটা সমস্যা। এ সমস্যাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই ঢেলে সাজানোর চেষ্টা করছেন।’
তিনি বলেন, রেলপথকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে ও জনগণের কল্যাণে যাতে সার্ভিসটা উন্নত করতে পারে এজন্য কাজ করা হচ্ছে। বন্ধ রেলপথ চালু, আধুনিকায়ন কাজ চলছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।