আমাদের ঐক্য, সাহস ও ঈমানই পাকিস্তানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ -শেহবাজ
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেন।
গতকাল জুমুয়াবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
এই পদোন্নতি উপলক্ষ্যে বক্তব্যকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আজ পাকিস্তানের জন্য এক গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত। আপনারা (পাকিস্তান সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা) আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এমন এক বিজয়ের দিকে, যেখানে এক অহংকারী ও আত্মতুষ্ট শত্রু তাদেরই গড়ে তোলা জালে আটকা পড়েছে।”
তিনি আরো বলেন, “আমাদের ঐক্য, সাহস ও ঈমানই আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ! এমন এক দিন আসবে যখন কাশ্মির হবে পাকিস্তানেরই অংশ।”
অন্যদিকে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে সাম্প্রতিক পাক-ভারত যুদ্ধে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না।
তিনি বলেছেন, “এই যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই। এছাড়া একদিন কাশ্মির পাকিস্তানেরই অংশ হবে।”
অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন, তারা আজ সম্মান জানাতে একত্র হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী ও সেইসব বীর সেনাদের, যারা ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করেছেন। তিনি বলেন, “পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, “আমি প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করছি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তার হাতে ব্যাটন তুলে দিচ্ছি।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)