আমাকে পিটিয়ে হত্যার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে -ভারতের মুসলিম এমপি
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিজেপির সাংসদ রমেশ বিধুরির সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিধুরির সাম্প্রদায়িক মন্তব্যের পর বিজেপির সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) মুসলিম সাংসদ দানিশ আলি। তিনি বলেছেন, বিজেপির সাংসদরা আমাকে পিটিয়ে হত্যার প্রেক্ষাপট তৈরি করছে।
অভিযোগের বিষয়ে দানিশ আলী বলেন, বিজেপি সাংসদের মন্তব্যের পেছনের উদ্দেশ্য হলো সংসদের বাইরে তাকে শারীরিকভাবে পিটিয়ে হত্যা করা। তিনি বলেন, সংসদের ভেতরে ইতিমধ্যে মৌখিকভাবে এই কাজটা করা হয়ে গেছে।
রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে দানিশ আলী বলেছেন, ‘বিজেপির সাংসদ নিশিকান্ত দুবের চিঠি (লোকসভা স্পিকারের কাছে) সংসদের বাইরে আমাকে পিটিয়ে হত্যার প্রেক্ষাপট তৈরি করছে। কারণ আমার ‘ভার্বাল লিঞ্চিং’ ইতিমধ্যে ঘটে গেছে।
গত বৃহস্পতিবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় চন্দ্রযান-৩ মিশনের সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন বিজেপির সাংসদ রমেশ বিধুরি বিএসপিদলীয় এমপি দানিশ আলীর বিরুদ্ধে আপত্তিকর এবং সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করে। ভাষণ দেওয়ার সময় মুসলিম এমপি দানিশ আলীকে লক্ষ্য করে রমেশ বিধুরিকে বলতে শোনা যায়, ‘তুমি চরমপন্থী... আমি তোমাকে বলছি, তুমি খতনা করেছ।’
চরমপন্থী শব্দটি ভারতে মুসলমানদের উদ্দেশ্য করে গালি হিসেবে প্রায়ই ব্যবহার করা হয়। এমনকি শেষের দিকে মুসলিম এমপিকে উদ্দেশ্য করে দেওয়া স্পষ্ট হুমকিতে বিধুরি বলে, ‘আমি এই মোল্লাকে বাইরে দেখে নেবো।’
আলজাজিরা বলছে, ‘মোল্লা’ দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য আরেকটি নিন্দনীয় শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আর সংসদে মুসলিম এমপিকে উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরি যখন এসব ভাষায় কথা বলছিলো, তখন তার পাশে বসে অন্তত দুইজন সিনিয়র বিজেপি নেতা এবং সাবেক একজন কেন্দ্রীয় মন্ত্রীকে হাসতে দেখা যায়।
বিধুরির মন্তব্য ঘিরে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই বিধুরির মন্তব্যের নিন্দা জানায়। জুমুআবার বিজেপির পক্ষ থেকে বিধুরিকে কারণ দর্শানোর নোটিশ ও লোকসভায় করা তার আচরণের ব্যাখ্যাও দিতে বলা হয়।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।