আমলাতন্ত্রই হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে -টাইম ম্যাগাজিন
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে? গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ১৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। তার দেশত্যাগের দুই মাস ইতোমধ্যেই গত হয়েছে। এরই মধ্যে তার বাংলাদেশী পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনা এখন ভারতে কোন পরিচয়ে আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমে প্রকাশ, ভারত সরকারও সে দেশে তার অবস্থান নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে। খবর বেরিয়েছে হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন।
এ দিকে ৮০ বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ ও দেশের বাইরে আলোচনা চলছে। দলের সভাপতির দেশত্যাগের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলা মাথায় নিয়ে গা ঢাকা দিয়ে আছেন। নেতৃত্বশূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন।
কিন্তু রাজনীতিতে হাসিনার ফেরা কি আদৌ সম্ভব? হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে? এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিন। তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছে, বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্বশূন্যতা, সেটিই এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হাসান এ প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন, ‘বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে; কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই। শেখ হাসিনা যদি চান, তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন। এটা কেবলই সময়ের অপেক্ষা।’
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান টাইম ম্যাগাজিনকে এ প্রসঙ্গে বলেন, ‘যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন এবং তার চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যে অবস্থায় রয়েছে, তাতে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারে তা একেবারেই ভিত্তিহীন কল্পনা। অবশ্য এই সরকার যদি সার্বিকভাবে ভেঙে পড়ে, তাহলে যেকোনো কিছুই সম্ভব।’ এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কা বেশ ভালোভাবেই রয়েছে বলে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক।
টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটানা ১৫ বছর ক্ষমতায় ছিল। পনের বছর কিন্তু অনেক দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র ও প্রশাসনকে নিজের মতো করে সাজিয়েছে দলটি। বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত আমলা ও কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই অন্তর্বর্তী সরকার পারত পক্ষে কোনোভাবেই এ ঝুঁকি নিতে চাইবে না। আর এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে।’
তবে ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহল বিষয়টা বুঝতে পেরে নড়ে চড়ে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক মহল দাবি তুলেছে হাসিনা সরকারের সুবিধাভোগীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে বঞ্চিত ও সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হোক। সরকারও প্রশাসনে সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে। তবে তার ফল পেতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইরান যুদ্ধের কারণে চরম দারিদ্রের কবলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের ‘না’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের নিশানায় এবার অ্যাপল-গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানের খাদ্য রফতানি চার বছরের মধ্যে সর্বনিম্নে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারিতে পরিণত হয় সন্ত্রাসী ইসরাইলের কথিত আয়রণ ডোম।
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র: পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক মাসে মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে শত্রুর ভূপাতিত ড্রোনের সংখ্যা এ পর্যন্ত ১৪৫ -আইআরজিসি
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার মার্কিন-ইসরায়েলি বাহিনীর অফিসার ও পাইলটদের গোপন আস্তানায় ইরানি হামলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












