আমরা সকলেই একমত, রাষ্ট্র সংস্কার জরুরি -আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, আমরা সকলেই একমত, এখানে (দেশে) রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে। আপনারা সবসময় বলে আসছেন সংস্কারের জন্য। আমরা সেই আকাঙ্খার প্রতিফলন দেখতে পেয়েছি সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় সংসদের এলডি হলে কমিশনের বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপের সময় তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, আমরা আলোচনা অব্যাহত রাখব। আশা করছি, প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করতে পারব। পরবর্তী পর্যায়ে ও ধাপে অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। তিনি আরও বলেন, পরস্পরের মত বিনিময় করবো। আমরা আশা করি, বেশ কিছু বিষয়ে একমত হতে পারব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।